October 2, 2026, 9:08 am
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

গাঁজা সেবন করে আকাশে উড়ছিলেন ভারতীয় পাইলট

Reporter Name
  • Update Time : Wednesday, August 12, 2026
  • 76 Time View

গত সপ্তাহে ফুকে থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে মাঝ আকাশে বড় ধরনের বিপত্তি ঘটে। যাত্রা পথে বিমানটি হঠাৎ ৩০০ ফুট নিচে নেমে যাওয়ায় তীব্র ঝাঁকুনির সৃষ্টি হয়, যার ফলে ফ্লাইটের ২৪ জন যাত্রী ও ক্রু সদস্য আহত হন। কোনোমতে ১৩৭ জন যাত্রী নিয়ে বিমানটি দিল্লিতে নিরাপদে অবতরণ করতে সক্ষম হলেও এ ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে।

তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ফ্লাইটের দায়িত্বে থাকা পাইলটের মেডিকেল পরীক্ষায় গাঁজা বা মারিজুয়ানার উপস্থিতি পাওয়া গেছে। যদিও সরকারি নথিতে প্রাথমিক পরীক্ষার ফলাফল নেগেটিভ দেখানো হয়েছিল, তবে পরবর্তী স্ক্রিনিংয়ে তার শরীরে সাইকোঅ্যাক্টিভ উপাদানের অস্তিত্ব নিশ্চিত হওয়া গেছে।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে অভিযুক্ত পাইলটকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বর্তমানে ভারতের এয়ারক্রাফ্ট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো পুরো বিষয়টি খতিয়ে দেখছে। একই ঘটনায় এয়ার ইন্ডিয়ার প্রাক্তন সিইওকেও তলব করা হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com