August 17, 2026, 4:27 am
Title :
শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন এমপি আয়নুল হকের ওপর হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার

গাজীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

Reporter Name
  • Update Time : Sunday, November 16, 2025
  • 124 Time View

গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তরা তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। এ ঘটনায় বড় ধরনের ক্ষতি না হলেও ব্যাংকের সাইনবোর্ড পুড়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।
আজ ১৬ নভেম্বর (রবিবার) গভীর রাতে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের মাওনা শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত আড়াইটার দিকে ৭–৮ জন যুবক পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণের শব্দ পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন ব্যাংকের নাইট গার্ড সিরাজ মিয়া।

তিনি বলেন, রাত ২টার পর হঠাৎ শব্দ পাই। ভয় পেয়ে আর বাইরে বের হই নাই।

ঘটনার পর ব্রাঞ্চ ম্যানেজার রেহেনা পারভীন বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন। পরে তাদের নির্দেশে পুলিশে খবর দেওয়া হয়।

গ্রামীণ ব্যাংকের শ্রীপুর এরিয়া ম্যানেজার মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ৩টি পেট্রোল বোমা নিক্ষেপ করা হলেও ব্যাংকের তেমন কোনো ক্ষতি হয়নি। শুধু সাইনবোর্ড নষ্ট হয়েছে ধোঁয়ায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, এতে কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি। আমরা আমাদের মতো তদন্ত করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com