October 1, 2026, 1:40 pm
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

গাজীপুরে চলন্ত বাসে অগ্নিকাণ্ড, দৌড়ে জীবন বাঁচালেন যাত্রীরা

Reporter Name
  • Update Time : Sunday, November 16, 2025
  • 180 Time View

গাজীপুরের ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের মহানগরের হারিকেন এলাকায় শনিবার রাত পৌনে ৮টার দিকে একটি চলন্ত বাসে হঠাৎ আগুন ধরে যায়। বাসটিতে থাকা প্রায় দশজন যাত্রী দ্রুত নেমে যাওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। মুহূর্তের মধ্যে আগুন বাসটির প্রায় ৮০ শতাংশ অংশ পুড়িয়ে ফেলে।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তারা নিশ্চিত করে, এ ঘটনায় কেউ আহত হননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটির ইঞ্জিনের দিক থেকে আকস্মিকভাবে আগুন জ্বলে ওঠে। চালক গাড়ি থামানোর সঙ্গে সঙ্গে যাত্রীরা দ্রুত নেমে নিরাপদ দূরত্বে সরে যান। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত হয়েছে। তিনি জানান, বাসটি গাজীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। হারিকেন এলাকায় পৌঁছানোর পরই আগুন দেখা দেয়। একজন প্রত্যক্ষদর্শীর বক্তব্য নেওয়া হয়েছে, এবং অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

স্থানীয়রা জানান, ঘটনাস্থলটি ব্যস্ত এলাকা হওয়ায় আগুন লাগার পরপরই আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোয় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com