March 3, 2026, 5:39 pm
Title :
পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার জায়নবাদ ‘মানবতার হুমকি’, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে: পাকিস্তান যুদ্ধে ইরানে এ পর্যন্ত নিহত কত? ‘যেই জেলায় আ. লীগের কার্যক্রম শুরু হবে, সেই জেলায় হয় তারা থাকবে নয়তো এনসিপি থাকবে’ ইরান-ইসরায়েল ইস্যুতে এস এম জাহাঙ্গীর ‘ঐক্যবদ্ধ থাকলে মুসলিমদের ওপর এককভাবে দায় চাপানো যাবে না’ ইরানের ভেতর রয়েছে আরেক খামেনি দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, লারিজানির কড়া বার্তা মালিক-শ্রমিক সম্পর্কের অবনতি ঘটিয়ে একদল সুযোগ নিতে চায়: জামায়াত আমির আওয়ামী লীগ ও এনসিপি একসাথে থাকতে পারে না: নাহিদ ইসলাম আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

গাজীপুরে সমাবেশ মঞ্চে তারেক রহমান, নেতাকর্মীদের ঢল

Reporter Name
  • Update Time : Wednesday, January 28, 2026
  • 44 Time View
দীর্ঘ ২১ বছর পর গাজীপুরে এসে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১১টা ৩৫ মিনিটে গাজীপুরের ভাওয়াল রাজবাড়ি মাঠের সমাবেশস্থলে পৌঁছান তিনি। ৫ মিনিট পর তিনি মঞ্চে উঠেন। এ সময় কর্মী সমর্থকরা করতালি ও স্লোগানে তাকে স্বাগত জানান।

মঞ্চে উঠেই হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন জানান তিনি। তাঁর আগমন উপলক্ষে নেতাকর্মীদের ঢল নেমেছে গাজীপুরে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন তারেক রহমান। 

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ভাওয়াল রাজবাড়ি মাঠ ও শহরের আশপাশের এলাকায় দুপুরের পর থেকেই নেতাকর্মীরা দলীয় প্রতীক ও নানান রঙের ফেস্টুন নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকে।

জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে বিএনপি এবং অঙ্গ-সংগঠনের হাজার হাজার নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকে। নেতাকর্মীদের স্লোগান ও পদচারণায় মুখরিত হয়ে ওঠে সভাস্থল। 

সন্ধ্যা ৬টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বিকেল ৫টার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

গাজীপুর শহরে প্রবেশের সময় রাস্তার দুইপাশে দাঁড়িয়ে নেতাকর্মী এবং সাধারণ মানুষ তাকে স্বাগত জানান।

বিএনপির চেয়ারম্যানও হাত নেড়ে তাদেরকে শুভেচ্ছা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com