August 11, 2026, 1:01 am

গুম হওয়া ছাত্রদল নেতার ছেলে এসএসসিতে উত্তীর্ণ, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : Tuesday, August 11, 2026
  • 3 Time View

২০১৩ সালে রাজধানীর পুরান কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া ছাত্রদল নেতা খালেদ হাসান সোহেলের ছেলে মো. সাদমান শিহাব সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। তার এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন এবং তাকে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমানের নির্দেশে দলের একটি প্রতিনিধিদল সোমবার পুরান ঢাকার বাংলাবাজারে শিহাবের বাসভবনে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে ফুল, মিষ্টি ও নানা ধরনের বই উপহার দেন। ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে এই প্রতিনিধিদলটি তার পড়াশোনার খোঁজখবর নেয় এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানায়। উল্লেখ্য, ২০১৩ সালের ২৮ নভেম্বর সাদা পোশাকধারীরা খালেদ হাসান সোহেলকে তুলে নিয়ে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com