রাজধানীর মতিঝিল বিভাগের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত রোববার (৯ আগস্ট) আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত তল্লাশিতে মোট ৮৫ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেফতারকৃতদের মধ্যে পল্টন থানায় ১৫ জন, শাহজাহানপুরে ২১ জন, খিলগাঁওয়ে ১২ জন, রামপুরায় ৬ জন, মুগদায় ১১ জন, মতিঝিলে ৭ জন এবং সবুজবাগ থানায় ১৩ জনকে আটক করা হয়। নিয়মিত মামলার আসামি, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ব্যক্তি এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
রাজধানীর মতিঝিল বিভাগের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত রোববার (৯ আগস্ট) আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত তল্লাশিতে মোট ৮৫ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতদের মধ্যে পল্টন থানায় ১৫ জন, শাহজাহানপুরে ২১ জন, খিলগাঁওয়ে ১২ জন, রামপুরায় ৬ জন, মুগদায় ১১ জন, মতিঝিলে ৭ জন এবং সবুজবাগ থানায় ১৩ জনকে আটক করা হয়। নিয়মিত মামলার আসামি, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ব্যক্তি এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।