August 23, 2026, 9:40 pm
Title :
বান্দরবানে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলির নীতি থেকে বেরিয়ে আসতে হবে ডাকসু ভিপির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধিদলের সাক্ষাৎ গ্রামীণ স্বাস্থ্যসেবা ঢেলে সাজানো হচ্ছে: মন্ত্রী মোংলা-ঘাষিয়াখালী নৌ চ্যানেলের ভাঙন রোধে নির্মাণ হবে পাইলিং বাঁধ শিক্ষক থেকে রাষ্ট্রপতি ছাত্রদলের সংঘর্ষে বন্ধ নোবিপ্রবির ‘পকেট গেট’, ভোগান্তিতে শিক্ষার্থীরা ঢাবি উপাচার্যের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সাক্ষাৎ বাংলাদেশ-ভারত গঙ্গা চুক্তি নবায়ন, বিহারের আপত্তি নিয়ে যা বলল দিল্লি কিছু সদস্য অর্থ মন্ত্রণালয়ের কমিটিকে ‘অলংকারিক কমিটি’ হিসেবে নিয়েছেন ঢাবিতে ছাত্রশক্তির নেতাদের সঙ্গে মার্কিন দূতাবাস কর্মকর্তাদের মতবিনিময়

গ্রামীণ স্বাস্থ্যসেবা ঢেলে সাজানো হচ্ছে: মন্ত্রী

Reporter Name
  • Update Time : Sunday, August 23, 2026
  • 6 Time View

দেশের প্রান্তিক মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসা সুবিধা পৌঁছে দিতে তৃণমূল পর্যায়ের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ইউনিয়নে একটি করে ‘হেলথ হাব’ এবং প্রতি তিনটি ওয়ার্ডের জন্য একটি করে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ স্থাপন করা হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জয়পুরহাট জেনারেল হাসপাতাল পরিদর্শনের সময় এ কথা জানান। তিনি আরও উল্লেখ করেন, হেলথ হাবের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সংক্রান্ত সব সেবা একই ছাদের নিচে পাওয়া যাবে এবং স্বাস্থ্যকর্মীরা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন ক্যানসারের প্রাথমিক উপসর্গ শনাক্তের কাজ করবেন।

চিকিৎসা অবকাঠামোর উন্নয়নে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর শয্যা সংখ্যা ১৫১টিতে উন্নীত করা হচ্ছে। এছাড়া জেলা ও ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হাসপাতালে পর্যায়ক্রমে ডায়ালাইসিস মেশিনের সংখ্যা বাড়িয়ে এই সেবা সাধারণ মানুষের নাগালে আনা হচ্ছে। পাশাপাশি আইসিইউ ও নতুন মেডিকেল কলেজগুলো সচল করতে দ্রুত শিক্ষক নিয়োগ এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এই উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, সেবার মান বাড়াতে সরকার সবরকম পদক্ষেপ নেবে, তবে দায়িত্বে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com