August 17, 2026, 7:03 am
Title :
জনসম্মুখে ডিএফওকে ফোন মন্ত্রীর, রেঞ্জ কর্মকর্তাকে বদলির অনুরোধ আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী

ঘুমের মধ্যে মারা গেলেন বলিউড অভিনেত্রী মধুমতী

Reporter Name
  • Update Time : Thursday, October 16, 2025
  • 143 Time View

ঘুমের মধ্যেই চিরনিদ্রায় চলে গেলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী মধুমতী। বুধবার (১৫ অক্টোবর) রাতের দিকে ৮৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন এই জনপ্রিয় অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার রাতে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মধুমতী। তার মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া।

অভিনেত্রী মধুমতীর আসল নাম ছিল হুটোক্সি রিপোর্টার। তিনি ছিলেন একাধারে অভিনেত্রী, নৃত্যশিল্পী ও প্রশিক্ষক। বলিউডে দীর্ঘ ক্যারিয়ারে ধর্মেন্দ্র, দিলীপ কুমার, জিতেন্দ্রর মতো কিংবদন্তি অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন তিনি।

শুধু অভিনয় নয়, নৃত্যের ক্ষেত্রেও বলিউডে ছিল তার বিশেষ খ্যাতি। তার নৃত্যশৈলী এতটাই জনপ্রিয় ছিল যে, অনেক সময়ই তার তুলনা করা হতো বলিউডের আরেক কিংবদন্তি নৃত্যশিল্পী হেলেনের সঙ্গে।

‘আঁখে’, ‘টাওয়ার হাউস’, ‘শিকারি’, ‘মুঝে জিনে দো’সহ একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন মধুমতী। অভিনয়ের পাশাপাশি নৃত্য প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন বহু বছর।

তার মৃত্যুতে বলিউডের অনেক তারকা শোক প্রকাশ করেছেন। বিন্দু দারা সিং, অক্ষয় কুমার, চাঙ্কি পান্ডে, জসবিন্দ্র নরুলাসহ অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মধুমতীর প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন। তার অনেক ছাত্রছাত্রীও শিল্পীর প্রয়াণে শোকাহত।

মধুমতীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে বুওশিওয়ারা শ্মশানে। ১৯৩৮ সালে জন্মগ্রহণ করা এই অভিনেত্রী ১৯৫৭ সালে এক মারাঠি চলচ্চিত্রে নৃত্যশিল্পী হিসেবে চলচ্চিত্রজগতে পথচলা শুরু করেন। ছোটবেলা থেকেই নাচের প্রতি ছিল তার গভীর ভালোবাসা, আর সেই ভালোবাসাই তাকে পৌঁছে দিয়েছিল বলিউডের আলো ঝলমলে জগতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com