August 17, 2026, 1:16 pm
Title :
শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু-ফারজানাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ সৌরবিদ্যুৎ ছাড়া ই-রিকশা চার্জে জরিমানা, নিবন্ধন-নবায়ন হবে না স্থানীয় নির্বাচনে ৬ হাজার কোটি টাকা প্রয়োজন: মীর শাহে আলম ছয় মাসে খুব একটা সন্তুষ্ট নই, কাজ দৃশ্যমান হতে সময় লাগবে চলতি অর্থবছরেই পাঁচ স্থানীয় সরকার নির্বাচন শেষ হবে: মীর শাহে আলম রাষ্ট্র সংস্কারের কতটা বাস্তবায়ন হলো মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালামের আপিল গ্রহণের শুনানি ৩১ আগস্ট ১৮০ দিনে কতটা এগোল বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি, ঝুলে আছে কত জনগণের অর্থ লোপাট যেন বন্ধ করা যায় সর্বাত্মক চেষ্টা করছি রাজনীতির জমিদারি প্রথা ভেঙ্গে নিরাপদ ক্যাম্পাস চাই।

চট্টগ্রামের অগ্নিকাণ্ডে নিহত নেই: ফায়ার সার্ভিস

Reporter Name
  • Update Time : Friday, October 17, 2025
  • 118 Time View

প্রায় ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রাম ইপিজেডের দুইটি কারখানায় লাগা আগুন। তবে স্বস্তির খবর আগুনের এ ঘটনায় নিহতের কোনো ঘটনা ঘটেনি।

শুক্রবার (১৭ অক্টোবর) ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

তারা জানায়, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করেছে । আর ফায়ার সার্ভিসকে সহায়তা করেছে পুলিশ, আনসার, সেনা, নৌ ও বিমান বাহিনী এবং বিজিবি।

আগুন নিয়ন্ত্রণের পর সাংবাদিকদের সাথে আলাপকালে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে কাজ করেছে। একটি ভালো লাগার বিষয় হলো আগুন আশেপাশের কোনো স্থাপনায় ছড়িয়ে পড়েনি, সেসবে ক্ষয়ক্ষতি হয়নি। সবাই একসাথে কাজ করার করার জন্যই এমনটা হয়েছে।

কীভাবে আগুনের সূত্রপাত হলো বা কারণসমূহ খুঁজে বের করতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। এই কমিটি ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে ইপিজেডের ৫ নম্বরের এই কারখানায় আগুনের সূত্রপাত হয়। পরে এই আগুন জিন হং মেডিকেল নামের কারখানায়ও ছড়িয়ে পড়ে। ফলে এই অগ্নিকাণ্ডে দুইটি কারখানা ক্ষতিগ্রস্ত হলো। আগুনের তীব্রতা এমন ছিল যে ভবনটির ছাদ খসে পড়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com