July 1, 2026, 6:25 am
Title :
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

চট্টগ্রামে দুদকের ফাঁদে ঘুষের টাকাসহ হাতেনাতে ধরা সহকারী রাজস্ব কর্মকর্তা

Reporter Name
  • Update Time : Wednesday, September 17, 2025
  • 118 Time View

ঘুষের টাকাসহ চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও তার সহযোগী মাইনুদ্দীনকে হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম কাস্টমস হাউসে দুদকের ফাঁদ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানায় সংস্থাটির উপ-পরিচালক মো. আক্তারুল ইসলাম।

দুদক জানায়, হোমল্যান্ড প্লাস্টিক স্যু ইন্ডাস্ট্রিজের প্রোপাইটর আমির হোসেন জাপান থেকে আমদানি করা ৬ হাজার ৪২৮.১০ মার্কিন ডলার মূল্যের BREAK ACRYLIC MIXED PLASTIC WASTE AND SCRAP ছাড়করণের জন্য কাগজপত্র দাখিল করলে শুল্কায়ন সেকশন-৭(বি)-এর সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও মো. ছারওয়ার উদ্দিন নির্ধারিত রেটের বাইরে অতিরিক্ত ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন। টাকা না দিলে পণ্য ছাড়করণে বিলম্ব ও নিলামে বিক্রির হুমকিও দেন তারা। পরবর্তীতে আমদানিকারক বিষয়টি দুদককে অবহিত করলে চট্টগ্রাম-১ সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম ফাঁদ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ঘুষ লেনদেনের সময় রাজীব রায় ও মাইনুদ্দীনকে ঘুষের টাকা ৩০ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

অভিযান শেষে আলামতের জব্দ তালিকা প্রণয়ন, স্বাক্ষীদের বক্তব্য গ্রহণসহ আইনানুগ কার্যক্রম সম্পন্ন করে আটকদের থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান সংস্থাটির উপ-পরিচালক মো. আক্তারুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com