August 17, 2026, 4:37 am
Title :
আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন

চট্টগ্রাম মিরসরাইয়ে ফেনী নদীতে টাস্কফোর্সের হানা: ১৪ বালু তোলার মেশিন ও ৫ হাজার ফুট পাইপ ধ্বংস।

Reporter Name
  • Update Time : Sunday, May 31, 2026
  • 55 Time View

জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি।

চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাটে ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে জোরদার অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩০ মে) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার করেরহাট ইউনিয়নের বিভিন্ন দুর্গম এলাকায় টানা চার ঘণ্টার এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ১৪টি শ্যালো মেশিন ও প্রায় ৫ হাজার ফুট সরবরাহ পাইপ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
​আদালত সূত্রে জানা গেছে, করেরহাট ইউনিয়নের মোল্লারঘাট, অলিনগর থেকে লিচুতলা বাজার এবং পূর্ব অলিনগর এলাকায় সিন্ডিকেট করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় নদীর বিভিন্ন পয়েন্টে পল্টুনে স্থাপিত ৮টি এবং নদীর পাড়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা আরও ৬টি শ্যালো মেশিন জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। এছাড়া বালু পরিবহনের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ পাইপ, পল্টুন ও ভাসমান ড্রামসহ বিভিন্ন অবকাঠামো বিনষ্ট করা হয়।
​অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের। তাকে সহযোগিতা করেন করেরহাট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং জোরারগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল।
​অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের বলেন, “অভিযান চালানো এলাকাগুলো অত্যন্ত দুর্গম। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা আগেই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে বালু তোলার পুরো সেটআপ ধ্বংস করে দেওয়া হয়েছে। ফেনী নদীর পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় আমাদের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com