October 1, 2026, 8:44 am
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

চলন্ত ট্রেন থেকে পড়ে প্রাণ গেল এক যাত্রীর

Reporter Name
  • Update Time : Saturday, September 20, 2025
  • 184 Time View

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মহিষবাথান এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছর।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-রাজশাহী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

কালিয়াকৈর হাইটেক সিটি রেলওয়ে স্টেশন মাস্টার খোরশেদ আলম জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে রাজশাহীর উদ্দেশে যাচ্ছিল সিল্কসিটি ট্রেন। ট্রেনটি যখন কালিয়াকৈর হাইটেক সিটি রেলওয়ে স্টেশন অতিক্রম করে, তখন ট্রেনের ভেতরে দরজার সামনে দাঁড়িয়ে বাইরের দিকে ঝুলে শরীরে বাতাস লাগাচ্ছিলেন ওই যাত্রী। একপর্যায়ে সিগন্যালের সঙ্গে ধাক্কা লেগে তিনি ট্রেন থেকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। তিনি নীল রঙের টি-শার্ট ও কালো জিন্স প্যান্ট পরিহিত ছিলেন।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. নাদির উজ-জামান জানান, নিহতের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com