August 18, 2026, 7:41 pm
Title :
গুম ও মানবাধিকার কমিশন আইন নিয়ে সরকারের সমালোচনায় এনসিপি বাণিজ্য স্বাভাবিক করতে বাংলাদেশ-ভারত উদ্যোগ, যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব সরকার ৬ মাসে ব্যর্থতার পরিচয় দিয়েছে: জামায়াত গ্যাস সংকট নিরসনে আরও দুই বছর লাগবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনগণের আস্থা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সতর্ক থাকতে হবে: ইশরাক পরিবর্তনের সুযোগ এসেছিল, কাজে লাগানো যায়নি স্থানীয় সরকার নির্বাচন: সিইসি-আইজিপি বৈঠক খায়রুজ্জামান লিটনসহ ৩৪ জনকে গ্রেফতারের নির্দেশ ট্রাইব্যুনালের শিক্ষকদের স্বতন্ত্র পে-স্কেলের বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে সরকার খালেদা জিয়া রাজনীতিতে উন্নত নৈতিকতার প্রতীক: রিজভী

চিফ প্রসিকিউটরের কাছে নিরাপত্তা চাইলেন রাষ্ট্রপক্ষের সাক্ষী

Reporter Name
  • Update Time : Tuesday, August 18, 2026
  • 7 Time View

জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চলমান মামলার এক সাক্ষী নিজের ও অন্যান্য সাক্ষীদের নিরাপত্তার আবেদন জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের কাছে চিঠি দিয়েছেন। জুলাই রেভোল্যুশনারি অ্যালায়েন্সের চট্টগ্রাম মহানগর সভাপতি রেজাউল করিম সোমবার এই আবেদন জানান। তিনি অভিযোগ করেন, মামলার অন্যতম আসামি সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরী ও তার স্বজনরা বিচারিক প্রক্রিয়া ব্যাহত করতে নানাবিধ ষড়যন্ত্র করছেন।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে, সাক্ষীদের জবানবন্দি দেওয়া থেকে বিরত রাখতে তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে এবং বিদেশ থেকে ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। রেজাউল করিম হুমকি পাওয়া পাঁচ ব্যক্তির নাম উল্লেখ করে তাদের চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন। এছাড়া, ক্ষমতার অপব্যবহার করে মামলার প্রাথমিক তালিকা থেকে এক আসামির নাম বাদ দেওয়ার অভিযোগও তোলা হয়েছে। তবে এসব বিষয়ে আসামিপক্ষের আইনজীবীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com