September 1, 2026, 5:48 pm

চীনা প্রতিষ্ঠানে ৪৩০ শিক্ষার্থীর কর্মসংস্থানের সুযোগ

Reporter Name
  • Update Time : Tuesday, August 18, 2026
  • 26 Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্র (টিএসসি) অডিটোরিয়ামে সম্প্রতি আয়োজিত হয়েছে ‘সিনো-বাংলা ডে ২০২৬’ ও ‘চাইনিজ এন্টারপ্রাইজ জব ফেয়ার’। ডাকসুর উদ্যোগে আয়োজিত এই মেলায় চীনের ৩১টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেয়, যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রায় ৪৩০টি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হওয়া এই আয়োজনে চীন ও বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধনের পাশাপাশি শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে ডাকসু নেতৃবৃন্দ এবং চীন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত থেকে দুই দেশের মধ্যকার একাডেমিক ও পেশাদার সম্পর্ক উন্নয়নের ওপর জোর দেন। এ সময় কনফুসিয়াস ইনস্টিটিউট এবং হুয়াওয়ে টেকনোলজিসের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যার আওতায় শিক্ষার্থীরা বিনামূল্যে হুয়াওয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। এছাড়া কৃতি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ প্রদান এবং স্কলারশিপ পাওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন করা হয়।

ডাকসু প্রতিনিধিরা জানান, সাম্প্রতিক চীন সফরের ধারাবাহিকতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। এছাড়া চীনা অর্থায়নে নারী শিক্ষার্থীদের জন্য নতুন আবাসিক হল নির্মাণের পরিকল্পনাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘস্থায়ী আবাসন সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com