October 2, 2026, 4:56 am
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

চোখের পলকে ধসে পড়ল সোনার খনি, নিহত শতাধিক

Reporter Name
  • Update Time : Friday, August 21, 2026
  • 45 Time View

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের পশ্চিমাঞ্চলে একটি সোনার খনি ধসে পড়ার ঘটনায় শতাধিক শ্রমিকের প্রাণহানি হয়েছে। ক্যামেরুন সীমান্তবর্তী জাম্বোয়ে গ্রামে মঙ্গলবার ঘটা এই ভয়াবহ দুর্ঘটনায় মাটির নিচে চাপা পড়ে বহু মানুষ হতাহত হয়েছেন। রেড ক্রসের উদ্ধারকারী দল এবং স্থানীয় খনি সমিতির কর্মকর্তারা শতাধিক মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা এখনো চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রাথমিক তথ্যানুযায়ী, শ্রমিকরা খনির ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোতে কাজ করার সময় হঠাৎ মাটি ধসে পড়লে এই ট্র্যাজেডি ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দারিদ্র্যের কারণে জীবনের ঝুঁকি নিয়ে অসংখ্য মানুষ এসব ছোট ছোট খনিতে কাজ করতে বাধ্য হন। যদিও উদ্ধারকাজে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে, তবুও ধ্বংসস্তূপের নিচে আর কাউকে জীবিত পাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন স্থানীয়রা। এই ঘটনায় ক্যামেরুনের নাগরিকদের মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করেছে প্রতিবেশী দেশটির প্রশাসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com