August 17, 2026, 10:12 am
Title :
প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরায়েলি মন্ত্রী প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার উসকানি ইসরায়েলি মন্ত্রীর ইতিবাচক রাজনীতি অব্যাহত থাকুক বক্তব্য ও বিতর্কে ছয় মাসে আলোচনায় যে সব মন্ত্রী-প্রতিমন্ত্রী গণঅধিকার পরিষদ এখন গণধিকৃত পরিষদ: আমির হামজা সরকারের প্রধান চ্যালেঞ্জ অর্থনীতি, আইনশৃঙ্খলা ও বাজার ব্যবস্থাপনা প্রতিশ্রুতির কতটা বাস্তবায়ন হলো, কী বলছেন বিরোধীদল ও বিশ্লেষকেরা তারেক রহমানের বিএনপি সরকারের প্রথম ছয়মাস কেমন কাটল? সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ জনসম্মুখে ডিএফওকে ফোন মন্ত্রীর, রেঞ্জ কর্মকর্তাকে বদলির অনুরোধ

ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের আজ শেষ দিন

Reporter Name
  • Update Time : Friday, August 14, 2026
  • 11 Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পদ থেকে বিদায় নিচ্ছেন নাছির উদ্দীন নাছির। শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক আবেগঘন বার্তার মাধ্যমে তিনি দায়িত্ব পালনের শেষ দিনের কথা জানান। দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক ক্যারিয়ার ও ছাত্রদলের নেতৃত্বদানের অভিজ্ঞতার স্মৃতিচারণ করে তিনি দলীয় সহযোদ্ধা, সিনিয়র নেতৃবৃন্দ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নিজের দীর্ঘ পোস্টে নাছির উদ্দীন জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান, বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো এবং সাংগঠনিক নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে, দায়িত্ব পালনকালে প্রায় দুই হাজার সাংগঠনিক কমিটি গঠন করা সম্ভব হলেও কিছু ক্ষেত্রে অপূর্ণতা রয়ে গেছে, যার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। ছাত্রদলের পরবর্তী নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা রেখে তিনি জানান, পদ থেকে বিদায় নিলেও তিনি আদর্শ ও সংগঠনের সাথেই যুক্ত থাকবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com