July 4, 2026, 3:54 am
Title :
বাংলাদেশ প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয়: সমাজকল্যাণমন্ত্রী দুর্নীতির দায়ে মলদোভার প্রধানমন্ত্রীর পদত্যাগ খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ, শিগগিরই বৈঠকে বসবে দুই নেতা ‘কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় বর্তমান বাংলাদেশের বাস্তবতা তৈরি হয়েছে’ খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান মেসিদের ম্যাচে ঝড়ের পূর্বাভাস আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার জামায়াত গণতান্ত্রিক রাজনৈতিক দল নয় : মির্জা ফখরুল চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা-প্রস্তাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত: জয়সওয়াল

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসাশিক্ষক আটক

Reporter Name
  • Update Time : Saturday, December 6, 2025
  • 182 Time View

নিউজ ডেস্ক:
রংপুরের গঙ্গাচড়ায় এক মাদরাসায় শিশুছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিষ্ঠানটির এক শিক্ষককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। আটক শিক্ষকের নাম সাজেদুল ইসলাম (২৮)। তিনি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম এলাকার বাসিন্দা।

আজ শনিবার সকালে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় মামলা করেছেন। স্থানীয়রা জানায়, ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠলে উত্তেজিত জনতা শিক্ষক সাজেদুলকে মাদরাসা থেকে আটক করে। পরে ৯৯৯-এ নম্বরে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এলাকাবাসীর দাবি, গত কয়েক মাসে প্রতিষ্ঠানটির আরো প্রায় ১৮ জন ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেছেন ওই শিক্ষক।

ভুক্তভোগী শিক্ষার্থীর দাদি বলেন, ‘হুজুর (অভিযুক্ত শিক্ষক) মসজিদের ভেতর ঝাড় দিতে বলার নাম করে ডেকে নেন। তারপর সুকৌশলে খারাপ কাজ করেন। বিষয়টি জানাজানি হলে সবাই মিলে তাকে ধরেছি।’ গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, ‘৯৯৯-এ নম্বরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই।

উত্তেজিত জনতার হাত থেকে শিক্ষককে উদ্ধার করে থানায় আনা হয়। শনিবার সকালে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com