August 17, 2026, 12:31 pm

জনগণের অর্থ লোপাট যেন বন্ধ করা যায় সর্বাত্মক চেষ্টা করছি

Reporter Name
  • Update Time : Monday, August 17, 2026
  • 3 Time View

সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্তি উপলক্ষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি জানিয়েছেন, বর্তমান সরকার নির্বাচনি ইশতেহার অনুযায়ী একটি আত্মনির্ভর জ্বালানি নীতি ও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক কৌশলপত্র প্রণয়নে কাজ করছে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি মাঠ পর্যায়ে বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। বিচ্ছিন্নভাবে প্রকল্প না নিয়ে কর্মসূচিভিত্তিক সমন্বিত পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সর্বোচ্চ ফলাফল নিশ্চিত করার চেষ্টা চলছে।

প্রকল্পের ব্যয় ও সময় বৃদ্ধি রোধে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। প্রশাসনিক দীর্ঘসূত্রতা কমাতে ও কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে একটি অনলাইন ড্যাশবোর্ড তৈরির কাজ চলছে, যার মাধ্যমে মন্ত্রীরা সরাসরি প্রকল্প পর্যবেক্ষণ করতে পারবেন। এছাড়া, প্রকল্পের ডিপিপি তৈরিতে অনিয়ম ও অর্থ লোপাট ঠেকাতে সমন্বিত রেট শিডিউল ও প্রযুক্তিনির্ভর মনিটরিং ব্যবস্থার ওপর জোর দেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর এবং ২০৩০ সালের মধ্যে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির কাজ চলছে। আর্থিক খাতের সংস্কারের পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের জন্য স্টার্টআপ ও ব্যবসা সহজীকরণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া, প্রকল্পের কাজে অবহেলা ও অনিয়মের অভিযোগের ভিত্তিতে আইএমইডির মাধ্যমে তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com