৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে শনিবার (২ মে) দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে শনিবার (২ মে) দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এ দিবস উপলক্ষে আমি দেশের সাংবাদিক সমাজ, গণমাধ্যমকর্মী এবং সংবাদপত্র সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
গোলাম পরওয়ার বলেন, দুঃখজনক হলেও সত্য, দেশে বিভিন্ন সময় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, হয়রানি, হামলা-মামলা এবং মতপ্রকাশের স্বাধীনতায় প্রতিবন্ধকতার ঘটনা ঘটেছে। আমরা বিশ্বাস করি, একটি গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র গঠনের জন্য সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ এবং স্বাধীনভাবে সত্য প্রকাশের অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
তিনি আরো বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং তথ্যপ্রবাহের স্বচ্ছতা বজায় রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়। একই সঙ্গে গণমাধ্যমকেও দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার সঙ্গে সংবাদ পরিবেশন করতে হবে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আমরা এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি, যেখানে সত্য প্রকাশে কোনো বাধা থাকবে না এবং গণমাধ্যম স্বাধীনভাবে জনগণের কথা বলতে পারবে।