October 1, 2026, 8:50 pm
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, জকসু এজিএসসহ বেশ কয়েকজন আহত

Reporter Name
  • Update Time : Tuesday, August 4, 2026
  • 53 Time View

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতি চলাকালীন শিক্ষার্থীদের বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শনের সময় ছাত্রদল ও জকসু নেতৃবৃন্দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর কাছে হস্তান্তরসহ বিভিন্ন মৌলিক দাবি নিয়ে শান্তিপূর্ণভাবে অডিটোরিয়ামে প্রবেশের সময় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও তার অনুসারীরা জকসু প্রতিনিধিদের বাধা দেন বলে অভিযোগ উঠেছে। এক পর্যায়ে প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলা এবং ধাক্কাধাক্কির ঘটনা ঘটে, যা পরে শারীরিক হামলায় রূপ নেয়।

এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ড. কে এ এম রিফাত হাসানও হেনস্তার শিকার হয়েছেন বলে জানা গেছে। হামলায় জকসু জিএস আব্দুল আলিম আরিফ, ছাত্রফ্রন্ট ও ছাত্রশক্তির সভাপতিসহ অন্তত ১০ থেকে ১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে জকসুর এক সদস্যের পা ভেঙে যাওয়ার মতো গুরুতর অভিযোগও পাওয়া গেছে। ঘটনার পরপরই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ছেঁড়া প্ল্যাকার্ড হাতে নিয়ে বিচার দাবিতে ক্যাম্পাসে অবস্থান নেন, যার ফলে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com