September 2, 2026, 5:21 am
Title :
বিএমইউতে বসলো নতুন মেশিন, হাড়ের অস্ত্রোপচারে বাড়বে নিখুঁততা ভূমি অফিসে হয়রানি-দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা রাজধানীর ৩ থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৩৭ জন গ্রেফতার সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত রড চুরির অপবাদে হাত-পা বেঁধে ৩ ঘণ্টা ধরে পেটানো হয় ১৪ বছর বয়সী শিশুকে সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই: এফবিসিসিআই নতুন পে-স্কেলে প্রাথমিক শিক্ষকদের কার কত বেতন বাড়ছে সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দুই পক্ষের মারামারি ঘরের মালামাল ডোবায় ফেলে দিয়েছে প্রতিপক্ষ, খোলা আকাশের নিচে পরিবার বরের বাবার জন্য কনে দেখা কি জায়েজ?

জবিতে বিনামূল্যে কোরআন শিক্ষা কোর্সের আয়োজন

Reporter Name
  • Update Time : Sunday, August 30, 2026
  • 12 Time View

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিনা মূল্যে পবিত্র কোরআন শিক্ষা কোর্সের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র আন্দোলন। আগামী ২ সেপ্টেম্বর বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই বিশেষ কোর্সের কার্যক্রম শুরু হবে। আগ্রহীদের অনলাইনে নিবন্ধনের মাধ্যমে এতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। এরপর থেকে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের দক্ষ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে নিয়মিত পাঠদান চলবে। আয়োজকদের লক্ষ্য হলো, বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের মানুষের মধ্যে শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত ও শিক্ষার প্রসার ঘটানো।

শাখা সভাপতি আশিকুর রহমান জানান, একাডেমিক পড়াশোনার চাপের কারণে অনেকেই কোরআন শিক্ষার সুযোগ পান না। এই উদ্যোগের মাধ্যমে তারা শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলি বিকাশে সহায়তা করতে চান। বিশ্ববিদ্যালয়কে একটি আলোকিত প্রতিষ্ঠানে রূপান্তর করতেই এই ধারাবাহিক প্রচেষ্টা হাতে নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com