August 8, 2026, 4:36 am
Title :
চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, ৭ নারী আটক বন্যায় গৃহহারাদের জন্য ৫০০ ঘর বানাচ্ছেন সালমান খান সেউতা সংকট: কেন অনিয়মিত অভিবাসনকে ধর্মীয় রূপ দেওয়া হচ্ছে? বেগম খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন পোস্ট, যা লিখলেন আসিফ আকবর ৫৭ লাখ টাকার জাল নোট দিয়ে গয়না কেনার চেষ্টা, রুবেলের ২ দিনের রিমান্ড ব্রহ্মপুত্র নদ থেকে তরুণের পা বাঁধা মরদেহ উদ্ধার নেত্রকোনা শহরের বড়বাজারে অগ্নিকাণ্ড এক দফা কোনো ব্যক্তির ঘোষণা নয়, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, মেয়েটিকেই টিসি দিল কর্তৃপক্ষ জামায়াত-এনসিপি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়: খায়রুল কবির খোকন

জবিতে ভিডিও করার অপরাধে শিক্ষার্থীর চোয়াল ভাঙল ছাত্রদল

Reporter Name
  • Update Time : Saturday, August 8, 2026
  • 1 Time View

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী নিয়ামত উল্লাহ শোয়াইব ক্যাম্পাসে ছাত্রদলের হামলার ঘটনার ভিডিও ধারণ করায় বর্বরোচিত হামলার শিকার হয়েছেন। গত ৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার সময় তিনি প্রথম দফায় হামলার শিকার হন। পরবর্তীতে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুনরায় হামলার শিকার হলে তার চোয়াল ভেঙে যায় এবং সাতটি দাঁত উপড়ে যায়।

দীর্ঘ দুই ঘণ্টার অস্ত্রোপচারের মাধ্যমে শোয়াইবের চোয়ালে স্টিলের প্লেট বসানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে দীর্ঘ অন্তত ছয় মাস কোনো শক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে এবং দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণে থাকতে হবে। কথা বলার ক্ষমতা সাময়িকভাবে হারিয়ে ফেলায় বর্তমানে তিনি কাগজ-কলমের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর বন্ধুদের অভিযোগ, ৪ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের ওপর আক্রমণ চালায়। এমনকি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ও আক্রমণকারীরা দমে না গিয়ে পুনরায় হামলা চালায়, যার ফলে শোয়াইবসহ আরও অনেকে গুরুতর আহত হন। পুরো ঘটনায় ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা এবং ছাত্রসংগঠনগুলোর সহিংস কর্মকাণ্ড নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com