August 20, 2026, 8:34 am
Title :
৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট আজ দেশে গ্যাস উৎপাদন সক্ষমতার ৪১ শতাংশই অব্যবহৃত রাজশাহীতে বিভাগীয় কমিশনার, ৩ জেলায় নতুন ডিসি নিয়োগ নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার, মুখের ভেতর ছিল চাল-পলিথিন ছাত্রীদের দ্বীনি জ্ঞান অর্জনে আরও অধ্যবসায়ী হতে হবে: ইআবি উপাচার্য জবির মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩টি আধুনিক যন্ত্র এস আলমের বিদ্যুৎকেন্দ্রের এলসিতে ৩২ লাখ ডলার ছাড়ের অনুমতি পর্নোগ্রাফি মামলায় সুমাইয়া সাঈদকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিলের পরবর্তী শুনানি ২৫ আগস্ট শিক্ষায় সরকারের অর্জন-পরিকল্পনাকে স্বাগত জানিয়ে ছাত্রদলের মিছিল

জবির মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩টি আধুনিক যন্ত্র

Reporter Name
  • Update Time : Thursday, August 20, 2026
  • 3 Time View

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) মেডিকেল সেন্টারের ল্যাবরেটরিতে যুক্ত হচ্ছে ১৩টি আধুনিক চিকিৎসা সরঞ্জাম। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) উদ্যোগে বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার, হেমাটোলজি অ্যানালাইজার, হরমোন অ্যানালাইজারসহ বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই এসব সরঞ্জামের আনুষ্ঠানিক উদ্বোধনের সম্ভাবনা রয়েছে।

জকসু ভিপি রিয়াজুল ইসলাম জানান, মেডিকেল সেন্টারের অবকাঠামোগত উন্নয়নে ইতিমধ্যে প্রায় ৫০ লাখ টাকা ব্যয় করা হয়েছে। নতুন যন্ত্রপাতির পাশাপাশি এসি স্থাপন, ফার্নিচার ও একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হয়েছে। এই ল্যাব চালু হলে শিক্ষার্থীদের বাইরে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার ভোগান্তি কমবে এবং তারা সাশ্রয়ী মূল্যে দ্রুত স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। আপাতত অস্থায়ী ভিত্তিতে টেকনিশিয়ান নিয়োগ দিয়ে ল্যাবের কার্যক্রম চালানো হবে এবং পরবর্তীতে প্রশাসন স্থায়ীভাবে জনবল নিয়োগ করবে।

বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান চিকিৎসা কর্মকর্তা মিতা শবনম এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, দীর্ঘদিনের সংকট কাটাতে এটি একটি মাইলফলক। এখন ক্যাম্পাসের ভেতরেই ডেঙ্গু, রক্তের বিভিন্ন পরীক্ষা ও ইউরিন ইনফেকশনের মতো সাধারণ রোগ শনাক্ত করা সম্ভব হবে, যা শিক্ষার্থীদের মূল্যবান সময় ও অর্থের সাশ্রয় ঘটাবে। তবে ল্যাবটির দীর্ঘমেয়াদী সফলতার জন্য পর্যাপ্ত জনবল ও প্রশাসনিক সহায়তা বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com