জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা
Reporter Name
Update Time :
Saturday, August 22, 2026
3 Time View
জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন জহির উদ্দিন স্বপন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রাষ্ট্রপতির সম্মতিক্রমে তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে এবং বিষয়টি অবিলম্বে কার্যকর করা হয়েছে। জহির উদ্দিন স্বপন বরিশাল-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর গত ১৭ ফেব্রুয়ারি নতুন সরকারে তথ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন।একই দিনে মন্ত্রিপরিষদ বিভাগের আরেকটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন এই দায়িত্বে তিনি মন্ত্রীর সমমর্যাদা এবং যাবতীয় বেতন-ভাতাসহ সরকারি সুযোগ-সুবিধা ভোগ করবেন। উল্লেখ্য যে, জহির উদ্দিন স্বপনের পদত্যাগের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পেয়েছেন আন্দালিভ রহমান।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন জহির উদ্দিন স্বপন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রাষ্ট্রপতির সম্মতিক্রমে তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে এবং বিষয়টি অবিলম্বে কার্যকর করা হয়েছে। জহির উদ্দিন স্বপন বরিশাল-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর গত ১৭ ফেব্রুয়ারি নতুন সরকারে তথ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন।
একই দিনে মন্ত্রিপরিষদ বিভাগের আরেকটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন এই দায়িত্বে তিনি মন্ত্রীর সমমর্যাদা এবং যাবতীয় বেতন-ভাতাসহ সরকারি সুযোগ-সুবিধা ভোগ করবেন। উল্লেখ্য যে, জহির উদ্দিন স্বপনের পদত্যাগের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পেয়েছেন আন্দালিভ রহমান।