August 24, 2026, 5:03 am

জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ঢাবির দুই হলে এআই বিষয়ক কর্মশালা

Reporter Name
  • Update Time : Monday, August 24, 2026
  • 2 Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি সম্পর্কে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে ‘ডিমিস্টিফাইং এআই’ শীর্ষক এক বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং হাজী মোহাম্মদ মুহসিন হলের অডিটোরিয়ামে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে এই কর্মশালাটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক রাকিবুল হক। এছাড়াও ছাত্র সংগঠনের কেন্দ্রীয় ও হল পর্যায়ের নেতারা এতে অংশ নেন।

কর্মশালায় বক্তারা বর্তমান সময়ে এআই শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, মেধা ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে প্রযুক্তির কোনো বিকল্প নেই। জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখা সভাপতি তাহমীদ আল মুদাসসির চৌধুরী ঢাকা শহরকে দক্ষিণ এশিয়ার জ্ঞান ও মেধার রাজধানীতে রূপান্তরিত করার প্রত্যয় ব্যক্ত করেন। সংগঠনের নেতারা জানান, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে পর্যায়ক্রমে এই ধরণের প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com