July 1, 2026, 11:53 pm
Title :
বাংলা কিউআর কোড লেনদেনে নতুন নির্দেশনা পানিপ্রবাহ ব্যাহত করার যেকোনো প্রচেষ্টা ‘যুদ্ধ ঘোষণার শামিল’: পাকিস্তান ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আপাতত কোনো অগ্রগতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’ গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব বিবেচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার ঢাকা থেকে সারা দেশের এইচএসসি পরীক্ষা মনিটরিং করা যাবে

জামিনের পর জেলগেট থেকে ফের আটক আওয়ামী লীগ নেত্রী

Reporter Name
  • Update Time : Saturday, May 9, 2026
  • 41 Time View

কারাগার থেকে জামিন পেয়ে বের হওয়ার পর পরই আওয়ামী লীগের এক নেত্রীকে জেলগেট থেকে আবারও আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) মাগুরা জেলা কারাগার থেকে বের হলে জেলগেট থেকেই তাকে আবারও আটক করা হয়।

আটক নেত্রী কাজী সোনিয়া সুলতানা শহরের স্টেডিয়াম পাড়া এলাকার মৃত জামিল হোসেনের মেয়ে। তিনি মাগুরা জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মাগুরা সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান।

মামলা সূত্রে জানা যায়, মাগুরা সদর থানার মামলায় জেলা কারাগারে আটক ছিলেন আওয়ামী লীগের নেত্রী সুলতানা। বৃহস্পতিবার (৭ মে) হাইকোর্ট থেকে জামিন পান তিনি। শুক্রবার সকালে মাগুরা জেলা কারাগার থেকে বের হলে জেলগেট থেকেই তাকে আবারও আটক করা হয়।

মাগুরা সদর থানার ওসি মো. আশিকুর রহমান বলেন, শুক্রবার সকালে সোনিয়া সুলতানাকে একটি নাশকতার মামলায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে।

উল্লেখ্য, গত মার্চের ৫ তারিখ শহরের জামরুলতলাতে মাগুরা জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন ও দলীয় পতাকা উত্তোলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাজী সোনিয়া সুলতানা। ঘটনার পরদিন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতার করা মামলায় কারাগারে ছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com