October 1, 2026, 10:20 am
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

জিয়াউর রহমানের সমাধিতে কোরআন তেলাওয়াত করলেন খালেদা জিয়া

Reporter Name
  • Update Time : Thursday, October 9, 2025
  • 145 Time View

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বুধবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে রাজধানীর চন্দ্রিমা উদ্যানস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে কোরআন তেলাওয়াত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি সমাধি প্রাঙ্গণের উদ্দেশে রওনা হন। সেখানে পৌঁছে গাড়ির ভেতর থেকেই কোরআন তেলাওয়াত ও মোনাজাত করেন তিনি।এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। পরে রাত ১১টা ২৫ মিনিটের দিকে বেগম খালেদা জিয়া সমাধি প্রাঙ্গণ ত্যাগ করে গুলশানের ফিরোজা ভিলায় ফিরে যান।

এরআগে, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে কোরআন তেলাওয়াত করার উদ্দেশ্যে রাত ১১টার কিছুক্ষণ আগে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হন বেগম খালেদা জিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com