August 8, 2026, 6:24 am
Title :
পল্লবীতে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া, চাপাতিসহ আটক ২ ঢাবির নারী শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানালেন ডাকসু সদস্য সর্ব মিত্র জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণে ঢাবির বিদেশি শিক্ষার্থীরা জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনায় ৭ সদস্যের কমিটি পর্নোগ্রাফি ভিডিও বানিয়ে প্রচার, বাবা-মা ছেলেসহ ৫ জন কারাগারে বিএনপি মরলে জামায়াত ও এনসিপিকেও মরতে হবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, ৭ নারী আটক বন্যায় গৃহহারাদের জন্য ৫০০ ঘর বানাচ্ছেন সালমান খান সেউতা সংকট: কেন অনিয়মিত অভিবাসনকে ধর্মীয় রূপ দেওয়া হচ্ছে?

জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনায় ৭ সদস্যের কমিটি

Reporter Name
  • Update Time : Saturday, August 8, 2026
  • 2 Time View

বিচার বিভাগীয় কর্মকর্তাদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা পুনর্বিবেচনার লক্ষ্যে গঠিত ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনার জন্য সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। গত ৪ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী এই কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী, আইনমন্ত্রী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কমিটি প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে এবং তাদের নিয়মিত সভার মাধ্যমে সুপারিশ চূড়ান্ত করবে। অর্থ বিভাগ এই পুরো প্রক্রিয়ায় সাচিবিক সহযোগিতা প্রদান করবে।

উল্লেখ্য যে, গত বছর বিচারপতি এস এম এমদাদুল হকের নেতৃত্বে পুনর্গঠিত পে-কমিশন বিচারকদের সুযোগ-সুবিধা পর্যালোচনা করে গত ৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছিল। সেই প্রতিবেদনের আলোকে সরকারি পর্যায়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণের অংশ হিসেবেই নতুন এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com