August 17, 2026, 7:22 pm
Title :
১৮০ দিনের মূল্যায়নের মুখে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা, রদবদল নিয়ে জল্পনা সরকারের দাবি শতভাগ সফলতা না এলেও আন্তরিকতা ছিল শতভাগ খালেদা জিয়ার আদর্শে জনকল্যাণে কাজ করতে হবে: আবু সুফিয়ান হবিগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহদীসহ আ’ ট’ ক ৩ জুলাই সনদ নিয়ে দ্বন্দ্বের কিছু নেই, সব ডকুমেন্ট দেখুন ওবায়দুল কাদেরসহ ৭ আসামি খালাস পাবেন, আশা আইনজীবীদের ১৮০ দিনে সরকারের নেওয়া উদ্যোগের প্রশংসা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী-এমপিরা জনগণের জন্য কাজ করছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলুন কথা বলার জায়গা সংকুচিত হচ্ছে, ঠেকাতে সবাইকে ভূমিকা রাখতে হবে: নাহিদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সর্বজনীন করার দাবি জাতীয় ছাত্রশক্তির

Reporter Name
  • Update Time : Sunday, August 9, 2026
  • 25 Time View

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রভাবমুক্ত রেখে একটি সর্বজনীন জাতীয় স্মৃতিশালা হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি। সংগঠনটির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার এক বিবৃতিতে জানান, ২০২৪ সালের এই গণঅভ্যুত্থান ছিল বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত জাগরণ। তাই জাদুঘরটিতে কেবল নির্দিষ্ট দলের বয়ান নয়, বরং গত ১৫ বছরের নিপীড়ন এবং জুলাই মাসের গণসংগ্রামের প্রকৃত ও সামগ্রিক ইতিহাস ফুটে ওঠা উচিত।

বিবৃতিতে অভিযোগ করা হয়েছে যে, বর্তমান জাদুঘরটি ঢাকাকেন্দ্রিক হয়ে পড়েছে এবং এর উপস্থাপনায় দলীয় সংকীর্ণতার ছাপ স্পষ্ট। বিশেষ করে প্রান্তিক অঞ্চলের মানুষের ত্যাগ, ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট এখানে যথাযথ গুরুত্ব পায়নি। এছাড়া রাজনৈতিক বিবেচনায় কিছু ঐতিহাসিক তথ্য সরিয়ে ফেলার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। তাই অবিলম্বে এই জাদুঘরকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে রেখে দেশের প্রতিটি প্রান্তের মানুষের সংগ্রামের প্রকৃত আখ্যান সংরক্ষণের আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com