October 3, 2026, 1:36 am
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

জুলাই যোদ্ধাদের অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : Saturday, August 8, 2026
  • 49 Time View

জুলাই মাসের গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী সাহসী যোদ্ধাদের স্বাবলম্বী করে তুলতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বিশেষ সহায়তা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধাদের নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সিএনজিচালিত অটোরিকশা এবং প্যাডেলচালিত রিকশা উপহার হিসেবে প্রদান করেন। এসময় প্রধানমন্ত্রী উপকারভোগীদের সাথে সরাসরি কথা বলে তাদের শারীরিক অবস্থা ও জীবনযাত্রার খোঁজখবর নেন এবং পড়াশোনা ও কর্মজীবনের বিষয়ে উৎসাহ প্রদান করেন।

উপহারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন নড়াইলের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখ, যিনি আন্দোলনে গুলিবিদ্ধ হয়েও অদম্য মনোবল দেখিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। তাকে একটি সিএনজি অটোরিকশা প্রদান করা হয়েছে। এছাড়াও রাজধানীর মহাখালীতে আন্দোলনে আহতদের সহায়তায় এগিয়ে আসা কুষ্টিয়ার বাসিন্দা মো. গফফারকে দুটি প্যাডেলচালিত রিকশা দেওয়া হয়। কর্মসংস্থানের অভাব মেটাতে বগুড়ার আসাদুল হক বিশুকেও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com