October 1, 2026, 7:09 pm
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

জুলাই হত্যা মামলার বিচার এক বছরের মধ্যে শেষ করার আশা চিফ প্রসিকিউটরের

Reporter Name
  • Update Time : Tuesday, August 4, 2026
  • 74 Time View

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডগুলোর বিচারিক প্রক্রিয়া আগামী এক বছরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, দ্রুত বিচার নিশ্চিত করতে গিয়ে যেন স্বচ্ছতা ও আন্তর্জাতিক মানদণ্ড ক্ষুণ্ণ না হয়, সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত ট্রাইব্যুনালে ছয়টি মামলার বিচারকাজ সফলভাবে শেষ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

চিফ প্রসিকিউটর আরও জানান, বর্তমানে ওবায়দুল কাদের এবং মাহবুবউল আলম হানিফের মামলার মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার যুক্তিতর্ক প্রায় শেষ পর্যায়ে রয়েছে, যা যেকোনো সময় রায়ের অপেক্ষায় রয়েছে। এছাড়া ইমাম হাসান তাইম হত্যা মামলা ও জিয়াউল আহসানের মামলার মতো অন্যান্য গুরুত্বপূর্ণ মামলাগুলোর বিচারিক কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। সারাদেশে সংঘটিত ক্রসফায়ারের তিন হাজারেরও বেশি ঘটনার তদন্ত প্রতিবেদন তৈরির কাজও পুরোদমে চলছে বলে তিনি নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com