August 17, 2026, 8:31 am
Title :
প্রতিশ্রুতির কতটা বাস্তবায়ন হলো, কী বলছেন বিরোধীদল ও বিশ্লেষকেরা তারেক রহমানের বিএনপি সরকারের প্রথম ছয়মাস কেমন কাটল? সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ জনসম্মুখে ডিএফওকে ফোন মন্ত্রীর, রেঞ্জ কর্মকর্তাকে বদলির অনুরোধ আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী

জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ দুই কমিটিতে আওয়ামী লীগ নেতা

Reporter Name
  • Update Time : Friday, August 14, 2026
  • 5 Time View

ফেনীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জেলা কমিটির সদস্য আবদুল মোতালেবকে সরকারি দুটি গুরুত্বপূর্ণ কমিটিতে অন্তর্ভুক্ত করায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে গঠিত জেলা প্রাথমিক শিক্ষক বদলি কমিটি এবং মুক্তিযোদ্ধা পুনর্বাসন আপিল কমিটিতে তাকে সদস্য হিসেবে মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, সরকারিভাবে নিষিদ্ধ একটি দলের পদধারী নেতা কীভাবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের অভিযোগ, রাজনৈতিক পরিচয় ও অতীত কর্মকাণ্ড বিবেচনায় না এনেই তাকে এই পদে বসানো হয়েছে, যা সরকারকে বিতর্কিত করছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে নেটিজেনরা সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে আবদুল মোতালেবের দাবি, এসব কমিটিতে যুক্ত হওয়ার জন্য তিনি কোনো তদবির করেননি এবং মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে তিনি আপিল কমিটিতে থাকার যোগ্য বলে মনে করেন।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদিনের সুপারিশেই মুক্তিযোদ্ধা আপিল কমিটিতে তাকে যুক্ত করা হয়েছে। জেলা প্রশাসক মনিরা হক এ বিষয়ে জানান, বিতর্ক যেহেতু তৈরি হয়েছে, সেহেতু প্রয়োজনে তাকে ওইসব কমিটি থেকে বাদ দেওয়া হতে পারে। স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারি কমিটিতে সদস্য নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির রাজনৈতিক পরিচয় এবং যোগ্যতা যথাযথভাবে যাচাই-বাছাই করা উচিত ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com