October 1, 2026, 10:36 pm
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট

Reporter Name
  • Update Time : Monday, August 17, 2026
  • 50 Time View

পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীর ভাঙনপ্রবণ এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি আহমদ সোহেল ও বিচারপতি ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এক রিট আবেদনের শুনানিতে এই স্থগিতাদেশ দেন। পাশাপাশি, কেন অবৈধ বালু উত্তোলন বন্ধে বিবাদীদের ব্যর্থতাকে আইনবহির্ভূত ঘোষণা করা হবে না এবং সার্ভে ছাড়া বালুমহাল ইজারা দেওয়া কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আদালত আদেশে আরও উল্লেখ করেন যে, সরকারি নথিপত্রে নদীর ভুল নাম সংশোধনের জন্য একটি বিশেষ কমিটি গঠন করতে হবে। ‘বুড়া গৌরাঙ্গ’ নামের পরিবর্তে নদীর প্রকৃত নাম ‘তেঁতুলিয়া নদী’ হিসেবে রেকর্ডভুক্ত করার নির্দেশনা দিয়ে আগামী ৬০ দিনের মধ্যে এ বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। রিটকারী আইনজীবীর ভাষ্য অনুযায়ী, মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই এলাকায় বালু উত্তোলনের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com