August 17, 2026, 2:17 am
Title :
ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন এমপি আয়নুল হকের ওপর হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার ডেমরার একটি বাড়িতে বোমাসদৃশ বস্তুর সন্ধান যুক্তরাষ্ট্রে ওষুধের দাম কমলো ৬০ বছরে সর্বোচ্চ, কৃতিত্ব কার? ‘অর্থের অভাবে কোনো সম্ভাবনাময় উদ্যোগ থেমে থাকবে না’ মাদক সেবনের ভিডিও ভাইরালের পর ছাত্রদল নেতাকে বহিষ্কার বায়োফার্মাসিউটিক্যাল খাতে ১০ হাজার দক্ষ জনবল গড়বে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

টালবার্গ গ্লোবাল লিডারশিপ পুরস্কারের চূড়ান্ত তালিকায় উমামা ও তিথি

Reporter Name
  • Update Time : Monday, November 10, 2025
  • 193 Time View

যুক্তরাষ্ট্রভিত্তিক টালবার্গ ফাউন্ডেশন গ্লোবাল লিডারশিপ পুরস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকায় রয়েছেন বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কমুখপাত্র উমামা ফাতেমা এবং বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি।

রোববার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ভেরিফায়েড পজে এই তথ্য নিশ্চিত করেছেন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম।

তিনি লিখেছেন, আমার কয়েক বছর ধরে এই জুরি বোর্ডের সদস্য হিসেবে কাজ করার সৌভাগ্য হয়েছে। এখনো এই পরিবারের অংশ হয়ে আছি। আনন্দের সঙ্গে জানাচ্ছি- ২০২৬ সালের জন্য বাংলাদেশের দুই তরুণী মনোনিত হয়েছেন। অভিনন্দন উমামা ও তিথি!

২০২৬ সালের বিজয়ীদের নাম ঘোষণার আগে চূড়ান্ত মনোনীত ১৫ জনের তালিকা প্রকাশ করেছে টালবার্গ ফাউন্ডেশন গ্লোবাল লিডারশিপ পুরস্কার কমিটি। টালবার্গ ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের নাম প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com