September 4, 2026, 5:50 am

ট্রাভেল এজেন্সির মালিককে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে ৫ লাখ টাকা আদায়

Reporter Name
  • Update Time : Friday, September 4, 2026
  • 3 Time View

রাজধানীর মিরপুরে এক ট্রাভেল এজেন্সির মালিককে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে কৌশলে জিম্মি করে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় জড়িত অভিযোগে মিরপুর মডেল থানা পুলিশ সোহানা (৩৫), সুমন (৪০) ও ছাব্বির আহম্মেদ (৩৫) নামের তিন সদস্যকে গ্রেফতার করেছে। এছাড়া অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে এক শিশুকে হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, ওমরাহ হজের কথা বলে ভুক্তভোগীকে আহম্মেদনগরের একটি বাসায় ডেকে নিয়ে সোহানা তাকে আপত্তিকর পরিস্থিতিতে জড়িয়ে ধরেন। ঠিক সেই মুহূর্তে চক্রের অন্য সদস্যরা ঘরে ঢুকে ভুক্তভোগীকে মারধর করে তার আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে। পরে এসব ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে নগদ ও ডিজিটাল লেনদেনের মাধ্যমে মোট পাঁচ লাখ টাকা চাঁদা আদায় করা হয়।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত স্মার্টফোনসহ নগদ টাকা ও বিভিন্ন ব্যাংকের নথি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই চক্রটি দীর্ঘদিন ধরেই পরিকল্পিতভাবে বিভিন্ন ব্যক্তিকে ফাঁদে ফেলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে আসছিল। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com