August 23, 2026, 4:49 am
Title :
এসএসসির নির্বাচনি পরীক্ষা অক্টোবরে, বোর্ড পরীক্ষা কবে? বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পেলেন বস্তির প্রায় এক হাজার মানুষ ডিএমপির তেজগাঁও বিভাগে পুলিশের অভিযানে গ্রেফতার ৫৬ গেন্ডারিয়ায় ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার ছাদে পড়ে ছিল শিক্ষকের মরদেহ, সিঁড়িতে স্ত্রী-কন্যার, খাটের নিচে ছেলের ড্রেনে ভাসল রেলের ডিজেল, ক্ষতির পরিমাণ জানে না কর্তৃপক্ষ স্ত্রী-সন্তান ও শ্বশুরকে নিয়ে সাংবাদিক দেবাশীষ ফিরলেন কফিনবন্দি হয়ে ২০২৪ সালে মৃত্যু, ২০২৬ সালে বিবাহ রেজিস্ট্রেশনের অভিযোগ এলএনজি কার্গো এসেছে, তবে এখনই কাটছে না গ্যাস সংকট গাজীপুরে কৃষকদল নেতার কার্যালয়ে গুলি, আতঙ্কে হাসপাতালে

ডিএমপির তেজগাঁও বিভাগে পুলিশের অভিযানে গ্রেফতার ৫৬

Reporter Name
  • Update Time : Sunday, August 23, 2026
  • 3 Time View

রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় চালানো এই জোরালো অভিযানে মোট ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দিনগত রাতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের আটক করে পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তেজগাঁও বিভাগের বিভিন্ন থানার পুলিশ এলাকাভিত্তিক এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতদের মধ্যে মোহাম্মদপুর থানায় সর্বোচ্চ ২৪ জন, হাতিরঝিল থানায় ১০ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৭ জন, তেজগাঁও থানায় ৬ জন, শেরেবাংলা নগর থানায় ৫ জন এবং আদাবর থানায় ৪ জনকে আটক করা হয়। আইন অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com