October 2, 2026, 9:36 pm
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

ডেঙ্গু প্রতিরোধে শাহ আমানত বিমানবন্দরে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

Reporter Name
  • Update Time : Sunday, July 26, 2026
  • 67 Time View

টানা বর্ষণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতার ফলে ডেঙ্গুসহ নানা রোগজীবাণুর বিস্তার রোধে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা চালানো হয়। শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি বিমানবন্দর পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীরের নির্দেশনা ও উপস্থিতিতে পরিচালিত হয়।

অভিযানে বিমানবন্দরের বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। টার্মিনাল ও প্রশাসনিক ভবন, সিএএবি ভবন, কার্গো টার্মিনাল, পাওয়ার হাউজ, অপারেশন টাওয়ার, ফায়ার স্টেশন, এমটি ভবন ও মেইনটেন্যান্স ভবনসহ বিভিন্ন ভবনের ছাদ এবং আনসার ক্যাম্পসংলগ্ন এলাকা পরিষ্কার করা হয়। এ সময় আবাসিক অংশগুলোতেও একই ধরনের কার্যক্রম চালানো হবে বলে জানানো হয়েছে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, বর্ষাকালে পর্যায়ক্রমে এ ধরনের অভিযান চলবে যাতে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রেখে ডেঙ্গু ও অন্যান্য রোগের ঝুঁকি কমানো যায় এবং অবকাঠামোগত ক্ষতির সম্ভাবনা রোধ করা যায়। এমআরএএইচ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com