March 3, 2026, 5:08 pm
Title :
জায়নবাদ ‘মানবতার হুমকি’, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে: পাকিস্তান যুদ্ধে ইরানে এ পর্যন্ত নিহত কত? ‘যেই জেলায় আ. লীগের কার্যক্রম শুরু হবে, সেই জেলায় হয় তারা থাকবে নয়তো এনসিপি থাকবে’ ইরান-ইসরায়েল ইস্যুতে এস এম জাহাঙ্গীর ‘ঐক্যবদ্ধ থাকলে মুসলিমদের ওপর এককভাবে দায় চাপানো যাবে না’ ইরানের ভেতর রয়েছে আরেক খামেনি দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, লারিজানির কড়া বার্তা মালিক-শ্রমিক সম্পর্কের অবনতি ঘটিয়ে একদল সুযোগ নিতে চায়: জামায়াত আমির আওয়ামী লীগ ও এনসিপি একসাথে থাকতে পারে না: নাহিদ ইসলাম আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

‘ডেভিল হান্ট-২’ অভিযানে সিলেটে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ১০

Reporter Name
  • Update Time : Thursday, December 18, 2025
  • 93 Time View

ডেভিল হান্ট-২’ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ ও এক ইউপি চেয়ারম্যানসহ সিলেটে মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- ৭ নাম্বার ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক তুহিন আহমদ (৪০), যুবলীগ কর্মী আহমেদ হোসেন মুন্না (৩১), ৩ নাম্বার খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারা মিয়া (৬৪), আওয়ামী লীগ কর্মী মোহাম্মদ আলী বলি, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি কামাল হোসেন (৫৬), মো. ইয়াহিয়া (৪২), সদর উপজেলা তাঁতী লীগের সভাপতি দিলোয়ার হোসেন (৪৫), বিজিতলাল উজ্জল ওরফে নিধিররঞ্জন (৩৫) ও নুরুল ইসলাম (৬০)। এছাড়া বিশ্বনাথ থেকে একজন।

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতাররা জিআর, বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের মামলা এবং পেনাল কোডভুক্ত মামলার সন্দেহভাজন আসামি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com