August 17, 2026, 1:29 am
Title :
অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন এমপি আয়নুল হকের ওপর হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার ডেমরার একটি বাড়িতে বোমাসদৃশ বস্তুর সন্ধান যুক্তরাষ্ট্রে ওষুধের দাম কমলো ৬০ বছরে সর্বোচ্চ, কৃতিত্ব কার? ‘অর্থের অভাবে কোনো সম্ভাবনাময় উদ্যোগ থেমে থাকবে না’ মাদক সেবনের ভিডিও ভাইরালের পর ছাত্রদল নেতাকে বহিষ্কার বায়োফার্মাসিউটিক্যাল খাতে ১০ হাজার দক্ষ জনবল গড়বে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতিটি মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে প্রাথমিক শিক্ষায় দৃশ্যমান পরিবর্তনের আসবে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন

ডেমরার একটি বাড়িতে বোমাসদৃশ বস্তুর সন্ধান

Reporter Name
  • Update Time : Monday, August 17, 2026
  • 2 Time View

রাজধানীর ডেমরার নিঝুমবাগ এলাকায় একটি বাসাবাড়িতে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনা ঘটেছে। বিকেলে বিষয়টি জানতে পেরে ডেমরা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরবর্তীতে ঢাকা মহানগর পুলিশের সিটিটিসি ও বোম্ব ডিসপোজাল ইউনিটকে তলব করা হয়। এ ঘটনায় জুয়েল নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের ভাষ্যমতে, যাত্রাবাড়ীর জনপদ মোড়ে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি ধরতে গিয়ে এই বাড়িটিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় ওই সন্দেহভাজন বস্তুগুলা পাওয়া যায়। ইতিমধ্যে বোম্ব ডিসপোজাল ইউনিট একটি বস্তু নিষ্ক্রিয় করেছে এবং অন্যটি নিষ্ক্রিয় করার কাজ চলমান রয়েছে। নিরাপত্তার স্বার্থে এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com