August 17, 2026, 7:44 am
Title :
সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ জনসম্মুখে ডিএফওকে ফোন মন্ত্রীর, রেঞ্জ কর্মকর্তাকে বদলির অনুরোধ আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি

ঢাকায় আন্তর্জাতিক কিরাত সম্মেলনে আসছেন বিশ্বসেরা কারিরা

Reporter Name
  • Update Time : Tuesday, November 18, 2025
  • 194 Time View

বাংলাদেশে পবিত্র কুরআনের তিলাওয়াত চর্চাকে আন্তর্জাতিক অঙ্গনে আরও প্রসারিত করতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘২৪তম আন্তর্জাতিক কিরাত সম্মেলন বাংলাদেশ–২০২৫’। আগামী ২৮ নভেম্বর (শুক্রবার) বিকাল ৪টায় এ সম্মেলন শুরু হবে।

এই আয়োজনের উদ্যোক্তা হিসেবে রয়েছে আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা ‘ইক্বরা’ ও পৃষ্ঠপোষক হিসেবে পি.এইচ.পি ফ্যামিলি, এবং সহযোগিতায় রয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।

আন্তর্জাতিক এ কিরাত সম্মেলনে অংশগ্রহণকারীদের মধ্যে থাকছেন—মিসরের কারি শাইখ আহমদ আল জাওহারি, তুরস্কের শাইখ আব্দুল ওয়ালী আরাকানি, পাকিস্তানের কারি আনোয়ারুল হাসান শাহ বুখারী, ইরানের কারি মাহদী গুলামনেজাদ, ফিলিপাইনের কারি মুহাম্মদ নাইর আসফার।

সম্মেলন সভাপতিত্ব করবেন বিশ্বখ্যাত কারি শাইখ আহমদ বিন ইউসুফ আল আজহারী। প্রধান অতিথি থাকবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন পি.এইচ.পি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মো. মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. হালিম খান, ঢাকা জেলা প্রশাসক তানজিল আহমেদ এবং পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) এজাজ আহমেদ উপস্থিত থাকবে। এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা উপস্থিত থাকবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com