প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর তেজগাঁওয়ের নভো থিয়েটারে শুরু হওয়া 'ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট-২০২৬'–এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। দুই দিনব্যাপী ওই সামিটের উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীদাররা সম্মেলনে অংশগ্রহণ করছেন। সম্মেলনে সেমিকন্ডাক্টর শিল্প, গবেষণা ও উদ্ভাবন, দক্ষ জনশক্তি গঠন এবং প্রযুক্তি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা ও ধারণা বিনিময় করা হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর তেজগাঁওয়ের নভো থিয়েটারে শুরু হওয়া ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট-২০২৬’–এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। দুই দিনব্যাপী ওই সামিটের উদ্বোধন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীদাররা সম্মেলনে অংশগ্রহণ করছেন।
সম্মেলনে সেমিকন্ডাক্টর শিল্প, গবেষণা ও উদ্ভাবন, দক্ষ জনশক্তি গঠন এবং প্রযুক্তি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা ও ধারণা বিনিময় করা হবে।