August 17, 2026, 3:32 am
Title :
তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন এমপি আয়নুল হকের ওপর হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার ডেমরার একটি বাড়িতে বোমাসদৃশ বস্তুর সন্ধান যুক্তরাষ্ট্রে ওষুধের দাম কমলো ৬০ বছরে সর্বোচ্চ, কৃতিত্ব কার?

ঢাকা থেকে নির্বাচন করব নিশ্চিত — উপদেষ্টা আসিফ মাহমুদ

Reporter Name
  • Update Time : Sunday, November 9, 2025
  • 257 Time View

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা থেকে প্রার্থী হবেন বলে নিশ্চিত করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে তিনি জানিয়েছেন, এখনো কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি।

রোববার (৯ নভেম্বর) দুপুরে ধানমন্ডি নির্বাচন অফিসে ঢাকা-১০ আসনে ভোটার হওয়ার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন,

‘ঢাকা থেকে নির্বাচন করব নিশ্চিত। এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করার সিদ্ধান্ত রয়েছে।’

কোনো দলে যোগ দেওয়ার পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘কোনো দলে যোগ দেবো কিনা, তা নিয়ে এখনো কারও সঙ্গে আলোচনা হয়নি।’

ধানমন্ডি এলাকার ভোটার হওয়ার বিষয়ে আসিফ মাহমুদ বলেন, ‘দুইবার যেহেতু ভোট দিতে পারিনি, আগামীতে ধানমন্ডিতেই থাকার ইচ্ছা। সে কারণেই ঢাকা-১০ এর ভোটার হয়েছি।’

ঢাকা-১০ আসনটি ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত। বিএনপি এখনো এই আসনে প্রার্থী ঘোষণা করেনি। তবে জামায়াতে ইসলামী সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকারকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।

এর আগে আসিফ মাহমুদ কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ভোটার ছিলেন। এক সময় গুঞ্জন ছিল— ওই আসন থেকেই তিনি নির্বাচনে অংশ নিতে পারেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com