October 1, 2026, 7:59 am
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

ঢামেকে একসঙ্গে জন্ম নেয়া ৬ শিশুর পাঁচজনের মৃত্যু

Reporter Name
  • Update Time : Monday, September 15, 2025
  • 144 Time View

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জন্ম নেয়া যমজ ছয় নবজাতকের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মৃত্যু হয় এক নবজাতকের।

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু হয়েছে।

নবজাতকের স্বজন বাবুল মিয়া বলেন, নবজাতকের মধ্যে পাঁচজন মারা গেছে। নবজাতককে দাফন করা হয়েছে আজিমপুর কবরস্থানে।

তিনি আরও জানান, চিকিৎসাধীন থাকা বাকি বাচ্চা নিয়ে মা মোকসেদা আক্তার প্রিয়া (২৩) রাজধানীর কাঁটাবনের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।

এর আগে, এদিন সকাল সোয়া ১০টার দিকে ঢামেক হাসপাতালের এনআইসিইউতে মৃত্যু হয় দুই নবজাতকের।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে কাঁটাবনের একটি বেসরকারি হাসপাতালে (এনআইসিইউ) চিকিৎসাধীন এক কন্যাশিশুর মৃত্যু হয়। একইদিন সন্ধ্যা ৬টার দিকে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আরেক নবজাতকের মৃত্যু হয়।

এরও আগে, রোববার সকালে ঢামেক হাসপাতালের গাইনি বিভাগের লেবার ওয়ার্ডে স্বাভাবিক প্রসবের মাধ্যমে নোয়াখালীর সেনবাগ উপজেলার মোকসেদা আক্তার প্রিয়া তিন ছেলে ও তিন মেয়ে সন্তানের জন্ম দেন।

তবে চিকিৎসকরা জানিয়েছেন, মাত্র ২৭ সপ্তাহে প্রসব হওয়ায় এবং নবজাতকদের ওজন স্বাভাবিকের তুলনায় অনেক কম হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com