September 2, 2026, 8:44 pm

তনু হত্যা: দুই অভিযুক্তের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ

Reporter Name
  • Update Time : Wednesday, September 2, 2026
  • 1 Time View

কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের ঘটনায় পলাতক দুই সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. জাহিদুজ্জামান ও মো. শাহীন আলমের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, পিবিআইয়ের আবেদনের প্রেক্ষিতে এবং প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে মঙ্গলবার আন্তর্জাতিক এই সংস্থাটি দুই অভিযুক্তের নামে পৃথকভাবে রেড নোটিশ প্রকাশ করে। পলাতক এই ব্যক্তিদের অবস্থান শনাক্ত করে দ্রুত গ্রেফতারের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তদন্তকারী সূত্রে জানা গেছে, ঘটনার সময় অভিযুক্ত জাহিদুজ্জামান সার্জেন্ট এবং শাহীন আলম সৈনিক হিসেবে কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন। তদন্তের প্রয়োজনে ডিএনএ নমুনার জন্য ডাকা হলেও তারা বর্তমানে আত্মগোপনে রয়েছেন। এই একই মামলায় এর আগে সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়েছে, যিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের ভেতর থেকে টিউশনি শেষে ফেরার পথে নিখোঁজ হন তনু। পরে সেনানিবাসের অদূরে পাওয়ার হাউসের কাছে তার মৃতদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলার বিচার প্রক্রিয়া এখনো চলমান রয়েছে এবং বর্তমানে তদন্তের দায়িত্ব পালন করছে পিবিআই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com