August 17, 2026, 4:55 am
Title :
আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে মনোনয়ন চাইবেন হিরো আলম

Reporter Name
  • Update Time : Wednesday, February 18, 2026
  • 99 Time View

নিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে উপনির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। আসনটি ছেড়ে দেওয়ার পর সেখানে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম, যিনি হিরো আলম নামেই বেশি পরিচিত।

তিনি জানিয়েছেন, এবার আর আমজনতা দলের হয়ে নয়, বরং দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিতে চান। সম্ভাব্যভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী অথবা এনসিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি।

হিরো আলম জানান, বগুড়া-৬ তাঁর নিজ এলাকা হওয়ায় উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, ‘আমাকে মানুষ চেনে। বগুড়া-৬ আসনে আমার বাড়ি। যেহেতু এই আসনে উপনির্বাচন হচ্ছে।

তাই আমি নির্বাচনে অংশগ্রহণ করব। তবে দল থেকে করতে চেষ্টা করছি। হতে পারে বাংলাদেশ জামায়াতে ইসলামী অথবা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হয়ে।’
দলীয় মনোনয়ন পাওয়ার আশাবাদ ব্যক্ত করে হিরো আলম বলেন, ‘জামায়াত ও এনসিপিকে আমার ভালো লাগে।

তাই আমি এই দুই দলের কাছে মনোনয়ন চাইব। আমি আশা করছি দল দুটি আমাকে প্রার্থী হিসেবে বিবেচনা করবে।’
তবে মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি রয়েছে বলে ইঙ্গিত দেন তিনি।

এর আগে ২০২৩ সালে এই আসনের উপনির্বাচনে অংশ নিয়ে জামানত হারান হিরো আলম। তখন তিনি ৫ হাজার ২৭৪ ভোট পান, যেখানে জামানত রক্ষায় প্রয়োজন ছিল ১১ হাজার ৪৬৮ ভোট।

ভিন্নধর্মী উপস্থিতির কারণে হিরো আলম বরাবরই আলোচনায় থাকেন। এবার তার নতুন রাজনৈতিক পদক্ষেপ কতটা প্রভাব ফেলবে, সেটিই এখন দেখার বিষয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com