July 1, 2026, 8:57 pm
Title :
‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’ গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব বিবেচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার ঢাকা থেকে সারা দেশের এইচএসসি পরীক্ষা মনিটরিং করা যাবে পরবর্তী সেনাপ্রধান কে? আলোচনায় চার লেফটেন্যান্ট জেনারেল সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যার হুমকি, ‘পোষ্যদের’ শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি ইরানের ধর্মের নামে সন্ত্রাসবাদ বাংলাদেশ সমর্থন করে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়:জামায়াত আমির রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী

তিন দিন ধরে বন্ধ থাকা ঘরে মিলল লাশ

Reporter Name
  • Update Time : Saturday, November 22, 2025
  • 136 Time View

রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ এলাকায় তিন দিন ধরে বন্ধ থাকা একটি ঘর থেকে তানভীর কুরাইশী জামি (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় চারতলা ভবনের তৃতীয় তলার বন্ধ একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই ভবনের নিচতলা ও দ্বিতীয় তলায় কোচিং সেন্টার। তৃতীয় ও চতুর্থ তলায় বসবাস করতেন তানভীর কুরাইশী। গত দুই দিন ধরে ভবনের ভাড়াটিয়ারা পানির সংকটে ছিলেন। বিকালে তারা বাড়ির মালিককে ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় থানায় খবর দেন।

ওসি আরও জানান, পরে পুলিশ গিয়ে ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে তারা এসে দরজা ভেঙে ভেতরে ঢোকেন। তখন ভেতরে তানভীর কুরাইশীর মরদেহ পাওয়া যায়। তিনি সেখানে একাই থাকতেন বলে জানা গেছে। ঘটনাস্থলে তার কোনো স্বজনের খোঁজ পাওয়া যায়নি।

পুলিশের ধারণা, স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেছেন ওই ব্যক্তি। তবে এ নিয়ে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com