August 17, 2026, 9:25 am
Title :
বক্তব্য ও বিতর্কে ছয় মাসে আলোচনায় যে সব মন্ত্রী-প্রতিমন্ত্রী গণঅধিকার পরিষদ এখন গণধিকৃত পরিষদ: আমির হামজা সরকারের প্রধান চ্যালেঞ্জ অর্থনীতি, আইনশৃঙ্খলা ও বাজার ব্যবস্থাপনা প্রতিশ্রুতির কতটা বাস্তবায়ন হলো, কী বলছেন বিরোধীদল ও বিশ্লেষকেরা তারেক রহমানের বিএনপি সরকারের প্রথম ছয়মাস কেমন কাটল? সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ জনসম্মুখে ডিএফওকে ফোন মন্ত্রীর, রেঞ্জ কর্মকর্তাকে বদলির অনুরোধ আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’

দক্ষিণ আফ্রিকার হোস্টেলে বন্দুকধারীদের হামলায় নিহত ১১

Reporter Name
  • Update Time : Sunday, December 7, 2025
  • 122 Time View

দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার এক হোস্টেলে বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন, যার মধ্যে তিন বছরের একটি শিশুও রয়েছে। শনিবার ভোরে সংঘটিত এই হামলায় আরও কমপক্ষে ১২ জন মানুষ আহত হন। পুলিশ জানিয়েছে, হোস্টেলটিতে অবৈধভাবে মদ বিক্রি করা হতো।

বিশ্বে সর্বোচ্চ হত্যাকাণ্ডের হারের দেশগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকা অন্যতম। ৬ কোটি ৩০ লাখ জনসংখ্যার এই দেশে সাম্প্রতিক সহিংস ঘটনার পর পুরো দেশজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

প্রিটোরিয়া পুলিশের মুখপাত্র অ্যাথলেন্ডা মাথে জানান, মোট ২৫ জন গুলিবিদ্ধ হয়েছেন, যার মধ্যে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রিটোরিয়া থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরের সলসভিল এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই ১০ জন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, ভোর সাড়ে চারটার দিকে তিনজন বন্দুকধারী হোস্টেলের ভেতরের অবৈধ শিবিন বা মদের আড্ডায় ঢুকে মদপানে ব্যস্ত একদল পুরুষের ওপর নির্বিচারে গুলি চালায়। হামলায় ১২ বছর বয়সী এক ছেলে ও ১৬ বছর বয়সী এক মেয়েও প্রাণ হারায়। পুলিশ সকাল ছয়টার দিকে খবর পায়।

হামলার কারণ এখনও স্পষ্ট নয়, এবং কোনো সন্দেহভাজনকে গ্রেফতার করা যায়নি। হামলাকারীদের ধরতে অভিযান চলছে।

মাথে বলেন, অবৈধ ও অনুমোদনবিহীন মদের দোকানগুলো দেশে হত্যাকাণ্ড বেড়ে যাওয়ার বড় কারণ। এসব স্থানে প্রায়ই মারাত্মক সহিংসতা ঘটে এবং নিরীহ মানুষের প্রাণহানি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com