October 2, 2026, 12:23 am
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

দক্ষিণ সিটির আনিস, বোরহানসহ ৪ প্রকৌশলীর দেশ ত্যাগ ঠেকাতে নির্দেশ

Reporter Name
  • Update Time : Tuesday, August 4, 2026
  • 56 Time View

দুর্নীতির অভিযোগে চলমান তদন্তের স্বার্থে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের চারজন প্রকৌশলীর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। যাদের বিরুদ্ধে এই নির্দেশনা দেওয়া হয়েছে তারা হলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যান্ত্রিক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনিসুর রহমান, বরিশাল সিটি করপোরেশনে বদলি হওয়া অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ বোরহান উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শাহীন-উল ইসলাম চৌধুরী এবং নির্বাহী প্রকৌশলী ফারজানা মুক্তা।

স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এই চার কর্মকর্তার দেশ ত্যাগের ওপর কড়াকড়ি আরোপের নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, গোপন সূত্রে খবর পাওয়া গেছে যে তদন্তাধীন ওই কর্মকর্তারা গোপনে দেশ ছাড়ার পরিকল্পনা করছেন। তদন্তের স্বার্থে তাদের উপস্থিতি নিশ্চিত করতে এবং আইনি প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়া ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের বিশেষ শাখা এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরকে বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ। চিঠির সাথে অভিযুক্তদের পাসপোর্ট ও ব্যক্তিগত তথ্যের অনুলিপিও সংযুক্ত করা হয়েছে, যাতে দেশের প্রতিটি ইমিগ্রেশন চেকপোস্টে তাদের নজরদারিতে রাখা সম্ভব হয়। দুর্নীতির এই তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com