August 17, 2026, 8:34 am
Title :
প্রতিশ্রুতির কতটা বাস্তবায়ন হলো, কী বলছেন বিরোধীদল ও বিশ্লেষকেরা তারেক রহমানের বিএনপি সরকারের প্রথম ছয়মাস কেমন কাটল? সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ জনসম্মুখে ডিএফওকে ফোন মন্ত্রীর, রেঞ্জ কর্মকর্তাকে বদলির অনুরোধ আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী

দিল্লিতে অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

Reporter Name
  • Update Time : Wednesday, November 19, 2025
  • 125 Time View

দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত খলিলুর রহমান তাঁর নেতৃত্বাধীন প্রতিনিধিদল নিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে এ বৈঠক করেন।

বৈঠকে কলম্বো সিকিউরিটি কনক্লেভের কর্মকাণ্ড নিয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন তাদের এক্স হ্যান্ডলে এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

অজিত দোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন খলিলুর রহমান।

কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলনে যোগ দিতে গতকাল মঙ্গলবার দিল্লি গেছেন খলিলুর রহমান। আগামীকাল বৃহস্পতিবার দিল্লির হায়দরাবাদ হাউসে অনুষ্ঠেয় সম্মেলনে যোগ দেবেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com