October 2, 2026, 4:43 pm
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

দিল্লিতে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা নিয়ে সংসদে মোদিকে তীব্র আক্রমণ আখিলেশ যাদবের

Reporter Name
  • Update Time : Wednesday, July 22, 2026
  • 43 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা নিয়ে ভারতের পার্লামেন্টে সরব হয়েছেন সমাজবাদী পার্টি (এসপি) প্রধান আখিলেশ যাদব। বুধবার (২২ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ ও বক্তব্য দাবি করে তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর এই পুলিশি নির্যাতনের দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না।

আখিলেশ যাদব বলেন, আপনারা যদি শিক্ষার্থীদের কথা না শোনেন, তাহলে তারা রাস্তায় নামবেই। তিনি অভিযোগ করেন, বিক্ষোভকারীদের ওপর অত্যন্ত নির্মমভাবে হামলা চালানো হয়েছে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ছাত্রীদের কাপড় ছিঁড়ে ফেলা হয়েছে, শিক্ষার্থীদের লাঠিপেটা করা হয়েছে, তাদের রক্তাক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে, হাত-পা ভেঙে দেওয়া হয়েছে। এভাবে কি শিক্ষার্থীদের সঙ্গে আচরণ করা উচিত?

প্রধানমন্ত্রী মোদির উদ্দেশে আখিলেশ প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, আপনারা কি আমাদের মেয়েদের কাপড় ছিঁড়ে দেবেন? এভাবেই কি তাদের সঙ্গে ব্যবহার করবেন? তিনি এ ঘটনায় প্রধানমন্ত্রীকে সংসদে এসে বক্তব্য দেওয়ার দাবি জানান।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের ধর্নায় অংশ নেওয়ার প্রসঙ্গ টেনে আখিলেশ বলেন, সংসদে কথা বলতে প্রধানমন্ত্রী অস্বীকার করায় বিরোধীদের বাসভবনের সামনে যেতে হয়েছে। প্রধানমন্ত্রী যদি সংসদের বাইরে শিক্ষার্থীদের নিয়ে কথা বলতে পারেন, তাহলে সংসদের ভেতরে কেন বলতে পারবেন না?

মঙ্গলবার লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভের সময় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ অন্য নেতাদের সঙ্গে আখিলেশ যাদবকেও পুলিশ আটক করে। আখিলেশ বলেন, রাহুল গান্ধী ও আমি শিক্ষার্থীদের কণ্ঠস্বর তুলে ধরতেই সেখানে গিয়েছিলাম। প্রধানমন্ত্রী যদি সংসদে আমাদের কথা শুনতেন, তাহলে তার বাসভবনের সামনে যাওয়ার দরকার হতো না।

এদিকে বিরোধী দলগুলো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষার্থীদের ওপর পুলিশি অভিযান নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য চেয়ে আসছে। অন্যদিকে সরকার জানিয়েছে, এনইইটি ইস্যুতে তারা সংসদে আলোচনায় প্রস্তুত। তবে বিরোধীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তুলে আলোচনা আটকে দিচ্ছে বলে অভিযোগ করেছেন পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মন্ত্রী কিরেন রিজিজু।

বুধবার শিক্ষার্থীদের ওপর নির্যাতন এবং আগের দিন রাহুল গান্ধীসহ বিরোধী নেতাদের আটকের প্রতিবাদে কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলের সাংসদরা কালো পোশাক পরে সংসদে উপস্থিত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com